বাংলাদেশ

স্বাস্থ্য অধিদফতরের ডিজি আইসোলেশনে

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ করোনার উপসর্গ নিয়ে হোম আইসোলেশনে আছেন।

মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। তার পরিবারের এক সদস্য করোনাতে আক্রান্ত বলে জানা গেছে।

অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের করোনা পরীক্ষার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। আপাতত তিনি অসুস্থবোধ করছেন, বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

ডা. আবুল কালামের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Related Articles

Leave a Reply

Back to top button