টিপ না পরায় বির্তকে কারিনা কাপুর

বলিউড অভিনেত্রীর কারিনা কাপুর, টিপ না পরায় বির্তকের মুখে পড়েছেন।
অক্ষয় তৃতীয়ার জন্য তৈরি একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনে সেজেগুজে পোজ দিয়েছেন কারিনা কাপুর। এতে এই অভিনেত্রীর কানে দুল ও গলায় নেকলেস থাকলেও কপালে টিপ ছিল না। এরপর থেকেই এটি নিয়ে আপত্তি শুরু হয়।
ওই জুয়েলারি প্রতিষ্ঠানকে বয়কটের ডাক দিয়ে হ্যাশট্যাগও পোস্ট করেছেন অনেক নেটিজেন। ভারতের টুইটারে এ মুহূর্তের ট্রেন্ডিং ‘Boycott Malabar Gold’ হ্যাশট্যাগ। এছাড়া No_Bini_No_Business’ হ্যাশট্যাগও ট্রেন্ডিং হয়েছে। তথ্যসূত্র: টাইমস নাউ।
কারিনার বিরুদ্ধে, ভারতীয় সংস্কৃতিকে অপমান করার অভিযোগ করেছে নেটিজেনরা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে কারিনার ছবিটি পোস্ট করে একজন লিখেছেন, ‘সিঁদুরের টিপ শক্তির আরেক রূপ। কপালে সিঁদুরের টিপ লাগানো হিন্দু ধর্মের সংস্কৃতি, শুদ্ধতা এবং পবিত্রতার প্রতীক। এটি বিবাহিত স্ত্রীর পরিচয়ও বটে।’



