বাংলাদেশ

স্বাস্থ্যবিধি মেনে বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

শুক্রবার (১৪ মে ) সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান মুকাব্বির ছিলেন মুয়াজ্জিন হাফেজ কারী কাজী মাসুদুর রহমান। জামাতে হাজার হাজার মুসল্লি অংশ নিয়েছেন। মসজিদের ভিতরে নামাজের জায়গা না পেয়ে অনেকে বাইরে নামাজ পড়েন। নামাজ শেষে খুতবা পেশ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত।

মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে জামাতে অংশ নেন।  মসজিদের প্রবেশ পথে জীবাণুনাশক স্প্রে করা হয়। যাদের মুখে মাস্ক নেই তাদেরকে বিনামূল্যে মাস্ক সরবরাহ করছেন মসজিদ কর্তৃপক্ষ।

এদিকে নিরাপত্তার জন্য বায়তুল মোকাররম এলাকায় পুলিশ ও র‌্যাব সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে আরও চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।সকাল ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে।  করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে এবার হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে না।

Related Articles

Leave a Reply

Back to top button