বাংলাদেশ
স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে বসেই ঈদ উদযাপন করুন: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে বসেই ঈদ উদযাপন করার পরামর্শ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার ১৩ মে এক ভিডিও বার্তায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এ পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বেঁচে থাকলে আরও অনেক ঈদ উদযাপন করা যাবে। তাই সবার আগে সব কিছু ছাপিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানান সবাইকে ।



