বাংলাদেশ

স্বাস্থ্যবিধি মানলে করোনা সংক্রমণ কমে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্য সেবা ভালো থাকার কারণে ভারত, যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশে করোনা সংক্রমণ অনেক কম। বলেন, ভ্যাকসিনের অপেক্ষায় না থেকে স্বাস্থ্যবিধি মেনে চললে এমনিতেই করোনা সংক্রমণ কমে যাবে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) আয়োজিত রাস্তা প্রশস্তকরণ এবং মেরামত কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

করোনা মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, করোনা সংক্রমণ কমাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। অসুস্থ্ হলে করোনা পরীক্ষা করাতে হবে।

বিএনপির শাসনের উদাহরণ টেনে জাহিদ মালেক বলেন, বিএনপি-জামায়াত গ্রেনেড হামলা করে দেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানাতে চেয়েছিল। তারা দেশের উন্নয়ন চায়নি। বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে দেশের স্বাস্থ্যখাতসহ সবক্ষেত্রে উন্নয়ন করেছে।

এ সময় মন্ত্রী ১০ কোটি টাকা ব্যয়ে মানিকগঞ্জ-বাংলাদেশ হাট-তিল্লী-ছনকা-নাগরপুর ২২ কিলোমিটার রাস্তার প্রশস্তকরণ এবং মেরমাত কাজের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন।

Related Articles

Leave a Reply

Back to top button