বাংলাদেশ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাবুনগরীর বৈঠক

হেফাজত নেতারা, মহামারির করোনার মধ্যেই মাদরাসাগুলো খুলে দেওয়ার দাবি নিয়ে সোমবার (৫ জুলাই) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করেছেন।
সোমবার রাত ১১টার দিকে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যকর্মীদের জানান, লকডাউনে বন্ধ থাকা মাদ্রাসা খুলে দিতে এবং মাদ্রাসা ছাত্র-শিক্ষকদের গ্রেপ্তার না করতে সরকারে অনুরোধ করেছেন হেফাজত আমির।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি পর্যালোচনা করে মাদ্রাসা খোলার বিষয়ে, সরকার সিদ্ধান্ত নেবে। আর নির্দোষ কাউকে গ্রেপ্তার করা হবে না।
এর আগে প্রায় ২ ঘন্টা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব না দিয়ে এড়িয়ে গেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী।



