স্পোর্টেইনমেন্ট

টোকিও অলিম্পিক বাতিলের আশঙ্কা

আগামী শুক্রবার উদ্বোধন হওয়ার কথা রয়েছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকের এবারের আসরের। কিন্তু অলিম্পিক ভিলেজে  বেড়ে চলেছে  করোনার সংক্রমণ ।

এরই মধ্যে অলিম্পিকে অংশ নিতে আসা অন্তত দশজন ক্রীড়াবিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

যার ফলে এখনও রয়ে গেছে টোকিও অলিম্পিক বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা। টোকিও অলিম্পিক আয়োজক কমিটির প্রধান তোশিরো মুতো পুরোপুরি উড়িয়ে দেননি অলিম্পিক বাতিলের সম্ভাবনা।

তোশিরো বলেছেন, ‘করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কেমন হবে তা আমরা অনুমান করতে পরছি না। তাই আক্রান্তের সংখ্যা বাড়লে আমরা আলোচনা চালিয়ে যাব।’

তিনি আরও বলেছেন, ‘করোনাভাইরাস পরিস্থিতির ওপর ভিত্তি করে আবারও আমরা পাঁচ পক্ষের বৈঠকে বসব। এই মুহূর্তে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে, আবার কমতেও পারে। আক্রান্তের সংখ্যা বাড়লে আমাদের কি করণীয় সেটা ভেবে দেখব।’

 

Related Articles

Leave a Reply

Back to top button