ফলোআপ
স্থায়ী জামিন পেলেন পরীমণি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণির স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (১০ অক্টোবর) জামিনের মেয়াদ শেষ হওয়ার পর, ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে পরীমণির আইনজীবী তার স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।
গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। এ সময় পরীমণির বাসায় বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে বলে জানায় র্যাব। পরদিন ৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।



