বাংলাদেশ

স্ত্রী নীলাসহ পৌর মেয়র মালেকের না‌মে মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিরোজজপুর সদর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নীলা রহমানের বিরুদ্ধে মামলা ক‌রে‌ছে দুর্নী‌তি দমন ক‌মিশন (দুদক)।

বৃহস্প‌তিবার দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আলী আকবর বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় বরিশালে মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিগণ কর্তৃক অবৈধ উপায়ে অর্জিত জ্ঞাত আয় উৎস বহির্ভূত অর্থের দ্বারা ৩৬,৩৪,০৭,৯৩২/- (ছত্রিশ কোটি চৌত্রিশ লক্ষ সাত হাজার নয়শত বত্রিশ) টাকা মূল্যের সম্পদের
মালিকানা অর্জন করেন। উক্ত জ্ঞাত আয় বহির্ভূত অর্জিত অর্থের উৎস না থাকায় দুর্নীতি দমন কমিশন আইন,
২০০৪ এর ২৭(১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ
করায় মামলাটি দায়ের করা হয়।

আপর দি‌কে পিরোজপুর সদর পৌরসভার মেয়রসহ ২৭ জনের বিরুদ্ধে সজেকা বরিশালে আরেকটি মামলা দায়ের করেছে দুদক।

এই মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিগণ পরস্পর যোগসাজশে জাল-জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার
অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে পিরোজপুর পৌরসভায় বিভিন্ন পদে নিয়োগ প্রদান ও নিয়োগ লাভ করায়
দণ্ডবিধির ৪২০/৪০৯/১০৯/৪৭১ ধারা এবং ১৯৪৭ সনের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় পৌর মেয়রসহ ২৭ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button