অন্য খবর

স্কুল কলেজে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ দেখাতে সরকারি নির্দেশ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীকে কেন্দ্র করে শাপলা মিডিয়া নির্মাণ করেছে সিনেমা। নাম ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’। এ সিনেমায় কিশোর বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছেন প্রযোজনা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সেলিম খানের পুত্র নবাগত শান্ত খান।

এ সিনেমাটি স্কুলে মাধ্যমিক পর্যায়ে ও কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমাটি প্রদর্শনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৭ জুলাই) উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়েছে।

সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর ও তারুণ্যের জীবন নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। জাতির পিতার হাতে স্থাপিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি) থেকে এ যাবতকালে এটিই প্রথম জাতির পিতার জীবনীভিত্তিক নির্মিত চলচ্চিত্র।

শাপলা মিডিয়া ইতোমধ্যে সিনেবাজ ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি প্রকাশ করেছে। যা বিনামূল্যে দেখা যাচ্ছে। টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমাটি সিনেবাজ ওটিটি প্ল্যাটফর্মে বিনামূল্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে এবং প্রতিষ্ঠান খোলার পর সিনেমাটি প্রদর্শনের ব্যবস্থা করতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button