বাংলাদেশ

সৌদি পৌঁছেছে ৫০ হাজারের বেশি হজযাত্রী

বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি যাত্রী, হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন।

হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে জানা গেছে, শুক্রবার (১ জুলাই) দিনগত রাত ২টা পর্যন্ত ৫০ হাজার ২১৮ জন যাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৮৩৩ জন।

এ ছাড়া বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৩৯টি হজ ফ্লাইট ছেড়ে গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৭৭টি, সৌদি এয়ারলাইনসের ৫৩টি ও ফ্লাইনাসের ৯টি।

এদিকে, হজ পালন করতে গিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১০ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button