বিশ্ব

সৌদিসহ বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

সৌদি আরব, ফিলিস্তিন, সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। খবর: পার্সটুডের।

ফিলিস্তিনিরা ঈদ উদযাপন করছেন উত্তেজনাকর পরিস্থিতিতে। পবিত্র মসজিদুল আকসায় হাজার হাজার ফিলিস্তিনি ঈদের নামাজ আদায় করেছেন। সেখানে সোমাবারও হামলা চালিয়েছে উগ্র ইহুদিবাদীরা।

সিরিয়াতেও ঈদুল আজহা উদযাপিত হয়েছে। দেশটির হোমস শহরে খালিদ বিন ওয়ালিদ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঈদুল আজহা।

কুয়েতেও স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হয়েছে ঈদের নামাজ।

 

Related Articles

Leave a Reply

Back to top button