সৌদির ‘বাংলাদেশি রোহিঙ্গাদেরও’ পাসপোর্ট রিনিউ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি কেউ যদি সৌদি আরবে রোহিঙ্গা হিসেবে গিয়ে থাকলে, তার পাশাপাশি রোহিঙ্গা যারা বাংলাদেশি পরিচয়ে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদিতে গিয়েছে তাদের পাসপোর্টও রিনিউ করার বিষয়টি অবশ্যই দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রবিবার (১৭ জানুয়ারি) দুপুরে, রাজধানীর গুলশান হোটেল ওয়েস্টিনের বল রুম-১ এ আযোজিত কিং সালমান রিলিফ সেন্টার বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ও স্বাগতিক সম্প্রদায়ের জন্য ৩০ হাজার খাদ্য ঝুড়ি বিতরণ প্রকল্প বান্তবায়ন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে সৌদি আরবের এম্বাসেডর ইসা ইউসুফ ইসা আল দুহাইলান উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘সৌদি আরবে অবস্থানরতরা বাংলাদেশি পাসপোর্ট যদি একবার পেয়ে থাকে, আর যদি বাংলাদেশি পাসপোর্ট না পেয়ে থাকে, তারা যদি রোহিঙ্গা হয়ে থাকে তবে এগুলা বিচার বিশ্লেষণ করে চিন্তা করতে হবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা প্রবলেমটা আজকের না। ৫০-৬০ বছর আগেও রোহিঙ্গারা বাংলাদেশে এসেছিল। সৌদি আরবও এ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। আপনারা জানেন, সৌদির একটি শহরে রোহিঙ্গারা একটা ক্যাম্প করে থাকছে। তবে বাংলাদেশে এবারও যেটা আসছে এক দশমিক এক মিলিয়ন। এটা তো বিরাট একটা ফেক্ট।’
তিনি আরও বলেন, ‘আমাদের কথা হচ্ছে তারা সবাই রোহিঙ্গারা, মিয়ানমারের অধিবাসী। আমরা সব সময় বলে আসছি যারা রোহিঙ্গা তারা বাংলাদেশি নাগরিক নয়। আর যদি আমরা কাউকে পাসপোর্ট দিয়ে থাকি সে পাসপোর্ট রিনিউ অবশ্যই করবো। কিন্তু মিয়ানমারের অধিবাসী যারা তারা মিয়ানমারের সিটিজেন তারা বাংলাদেশের সিটিজেন নয়।’
তিনি আরও বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশে সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। এসব মানুষের গৃহ নির্মাণে সৌদি সরকার সহায়তা করলে তা হবে সৌদি সরকারের প্রসংশনীয় উদ্যোগ বলেন মন্ত্রী।
তিনি বলেন, ‘মিয়নানমার থেকে বাংলাদেশে আসা ১১ লাখ রোহিঙ্গাদের দেশে ফিরত পাঠাতে জাতিসংঘসহ দ্বিপাক্ষিক আলোচনা চলছে। আশা করি রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠাতে সৌদি সরকার আমাদের পাশে থাকবে।’
কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ও স্বাগতিক সম্প্রদায়কে খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে একটি প্রকল্প বাস্তবায়ন করেছে। প্রকল্পের নির্বাহী দিকটি মুসলিম ওয়ার্ল্ডলীগ বাংলাদেশের এনজিও ব্যুরো ও শরণার্থী ত্রাণ ও উদ্বান্তু প্রত্যাবাসন কমিশনের সাথে পূর্ণ সমন্বয় সাধন করে কাজ করেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।



