বাংলাদেশ

বাসেত মজুমদারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বুধবার ২৭ অক্টোবর এক শোকবার্তায় সাধারণ মানুষকে আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি আইন অঙ্গণে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বুধবার সকাল ৮ টা ১৮ মিনিটে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button