বাংলাদেশ
সোমবার থেকে সারাদেশে ‘লকডাউন’

এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন দেওয়া হচ্ছে।
আগামী সোমবার থেকে সাত দিন এই লকডাউন থাকবে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
শনিবার (৩ এপ্রিল) নিজ বাসায় গণমাধ্যমকে এ কথা জানান ওবায়দুল কাদের।
গত কয়েক দিন ধরেই প্রতিদিন ছয় হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। গতকাল শুক্রবার একদিনে শনাক্ত সাত হাজারের কাছাকাছি পৌঁছায়।



