অন্য খবর
সোমবার থেকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

সোমবার (২৪ জানুয়ারি) থেকে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনসহ সংক্রমণ বাড়তে থাকায়, সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
রোববার (২৩ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগকে উদ্ধৃত করে সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘আগামীকাল ২৪ জানুয়ারি থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে- মন্ত্রিপরিষদ বিভাগ।’
করোনা সংক্রমণ মোকাবিলায় গত ১৩ জানুয়ারি থেকে ১১টি বিধিনিষেধ দেয় সরকার। এরপরও ঊর্ধ্বমুখী সংক্রমণে প্রভাব না পড়ায় গত শুক্রবার থেকে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়াসহ নতুন করে ছয়টি নির্দেশেনা দেওয়া হয়।


