বাংলাদেশ
সোমবার থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদের ১৭তম অধিবেশন

আগামীকাল সোমবার (২৮ মার্চ) শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন ।
এদিন বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বসবে সংসদের অধিবেশন।
গত ৯ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন।
অধিবেশনকে কেন্দ্র করে সংসদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে সভা সমাবেশ। সংসদে অংশগ্রহণকারী এমপিদের করোনা পরীক্ষারও ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারাও করোনা পরীক্ষা করে সংসদে প্রবেশ করতে পারবেন।
নিয়ম অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করতে হয়।



