বাংলাদেশ

চাল আমদানিতে শুল্ক কমালো সরকার

চালের আমদানি শুল্ক ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করেছে সরকার।

রবিবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, কৃষকরা যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং চালের দাম নিয়ে ভোক্তাদের যেন কষ্ট না হয়, সেজন্য সরকার নিয়ন্ত্রিত মাত্রায় চাল আমদানির সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বলেন, আগামী ১০ জানুয়ারির মধ্যে কেবল বৈধ আমদানিকারকরা মন্ত্রণালয়ে আমদানি করতে পারবেন। কাকে কী পরিমাণ আমদানি করতে দেয়া হবে, মন্ত্রণালয় থেকে সেই সিদ্ধান্ত জানানো হবে। এছাড়া কে কী পরিমাণ আমদানি করেছে অনুমোদন পাওয়ার সেই হিসাবও রাখা হবে।

মন্ত্রী আরও বলেন, ৩৪ থেকে ৩৫ টাকা কেজি দরে ইতিমধ্যে ভারতের বাজার থেকে ১ লাখ টন চাল আমদানি শুরু করেছে সরকার। সরকারিভাবে সর্বমোট ৪ লাখ টন চাল আমদানির দরপত্র সচল হয়েছে বলেও মন্ত্রী জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button