বিশ্ব

সু চির বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে নতুন আরেকটি অভিযোগ আনছে দেশটির জান্তা সরকার। এবার তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। খবর আল জাজিরা।

আল জাজিরা জানায়, ৭৫ বছর বয়সী এই বর্ষীয়ান রাজনীতিবিদ এখন হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আগে অবৈধভাবে ওয়াকিটকি কেনার অভিযোগ আনা হয়। করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক বিধিনিষেধ ভাঙায়ও অভিযুক্ত করা হয়েছে তাকে। বুধবার রাতে সেনাবাহিনী পরিচালিত টিভি চ্যানেলে একটি ভিডিও প্রচার করা হয়েছে। সেখানে দেখা গেছে, এক ব্যবসায়ী সু চিকে কয়েক বছর ৫ লাখ ৫০ হাজার ডলার দেয়ার স্বীকারোক্তি দিচ্ছেন।

মং ওয়েইক নামের ওই ব্যবসায়ী বলেছেন, নিজের ব্যবসার মঙ্গলের জন্য তিনি সরকারের সিনিয়র কর্মকর্তাদের এই পরিমাণ অর্থ দিয়েছেন।

ভিডিওতে একজন ঘোষককে বলতে শোনা যায়, ‘অং সান সু চি দুর্নীতিতে জড়িত এবং তাকে দুর্নীতি বিরোধী আইনে অভিযুক্ত করা হবে।’

Related Articles

Leave a Reply

Back to top button