বাংলাদেশ

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন মুহিত

করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত । বুধবার (১৮ আগস্ট) রাতে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল- সিএমএইস’ থেকে বাসায় ফেরেন।

মুহিতের পুত্রবধূ মানতাসা আহমেদ জানিয়েছেন, বাসায় ফেরার পর আবুল মাল আবদুল মুহিত সুস্থ আছেন। তবে তার শরীর বেশ দুর্বল। করোনার কিছু উপসর্গসহ শারীরিকভাবে অসুস্থতাবোধ করেছিলেন তিনি। পরে ২৫ জুলাই করোনার নমুনা দেন মুহিত। করোনার নমুনা পরীক্ষার ফলাফলে পজিটিভ আসে তার। একইসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন তার বড় ছেলে শাহেদ মুহিতও। তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত মোটামুটি ভালো।

 

Related Articles

Leave a Reply

Back to top button