অন্য খবর

সুস্থ হয়ে বাসায় ফিরলেন সোহেল রানা

বরেণ্য অভিনেতা ও প্রযোজক সোহেল রানা’র শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে বাসায় নেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরের তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয় বল জানিয়েছেন সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ। এর আগে গত ৬ জানুয়ারি তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল।

মাশরুর বলেন, ‘আব্বুর অবস্থা আগের চেয়ে ভালো হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে বাসায় আনা হয়েছে। ইতোমধ্যে আব্বু করোনা মুক্ত হয়েছেন। চিকিৎসকরা বলেছেন, তিনি নিউরো কম্প্রোমাইজড জটিলতা ভুগছেন। এই সময়ে অন্য যে কোন রোগ হলে বড় ক্ষতি হবে। তাকে এখন হাসপাতালে না রেখে বাসায় রেখে চিকিৎসা দিলে ভালো হবে।’

এর আগে গত বছরের ২৫ ডিসেম্বর রাতে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন সোহেল রানা। তখন করোনা ও বার্ধক্যজনিত কারণে তার অবস্থার অবনতি হতে থাকে। এরপর তাকে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। গত ৬ জানুয়ারি তাকে স্থানান্তর করা হয় কেবিনে।

Related Articles

Leave a Reply

Back to top button