বাংলাদেশ

সুপ্রিম কোর্টে মাস্ক পরা বাধ্যতামূলক

সুপ্রিম কোর্টে মাস্ক পড়া বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বুধবার (৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে এ বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন শীত মৌসুমে দেশে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী ও সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে আগত সেবাপ্রার্থীসহ সংশ্লিষ্ট সকলে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করবেন।

সুপ্রিম কোর্টের আরেকটি বিজ্ঞপ্তিতে অধস্তন দেশের সকল আদালতসমূহে মাস্ক ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধস্তন আদালতসমূহে ‘মাস্ক ব্যবহার ব্যতিত প্রবেশ নিষেধ/No Mask, No Entry’, মাস্ক পরিধান করুন, সেবা নিন/Wear Mask, Get Service’ ইত্যাদি বার্তা উপযুক্ত মাধ্যমে (পোস্টার, স্টিকার, ব্যানার, বিলবোর্ড্ ইত্যাদি) দৃশ্যমান করাসহ সকল বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী, আদালতে কর্মরত কর্মকর্তা/কর্মচারীসহ সেবা গ্রহণকারীর সার্বক্ষণিক মাস্ক পরিধান এবং হাইকোর্ট বিভাগের গত ৩০ জুলাইয়ের ১৩ নং জে নং বিজ্ঞপ্তিমূলে প্রচারিত সুরক্ষামূলক ব্যবস্থাগ্রহণ সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করা হলো।

Related Articles

Leave a Reply

Back to top button