বিশ্ব

সীমিত পরিসরে হজ, বিদেশিদের সুযোগ নেই!

করোনা মহামারীর মধ্য সীমিত সংখ্যক হজপ্রত্যাশীর অংশগ্রহণে ২০২০ সালের হজ অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। তবে দেশটির সরকার এও বলেছে বিদেশি কোন মেহমান হজ পালনের জন্য সৌদিতে আসতে পারবেন না। শুধুমাত্র দেশের গণ্ডির মধ্যে যারা অবস্থান করছেন তারাই হজে শরীক হতে পারবেন।

মঙ্গলবার (২৩ জুন) দেশটির হজ এবং ওমরা মন্ত্রণালয়ের বরাতে আরব নিউজের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

এতে আরও বলা হয়, করোনার কারণে সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে এবারের হজ। এতে কেবলমাত্র সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকরা স্বাস্থ্যবিধি মেনে অংশ নিতে পারবেন। নতুন করে কেউ হজ পালনের উদ্দেশ্যে দেশটিতে যেতে পারবেন না বলেও জানানো হয়।

Related Articles

Leave a Reply

Back to top button