বাংলাদেশি তরুণীকে নির্যাতনের ভিডিও: ভারতে গ্রেফতার ৫

ভারতের কেরালায়, বাংলাদেশের এক তরুণীকে যৌন নির্যাতনের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে রাজধানী ঢাকার হাতিরঝিলের বাসিন্দা রিফাদুল ইসলাম হৃদয় রয়েছেন, যিনি এলাকায় ‘টিকটক হৃদয় বাবু’ নামে পরিচিত। গ্রেপ্তার অপর ৪ জনের মধ্যে ৩ জন হলেন মোহাম্মদ বাবা শেখ, সাগর ও অখিল। গ্রেপ্তার নারীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
বৃহস্পতিবার (২৭ মে) দিনগত রাতে নির্যাতনকারীদের ভারতে গ্রেফতারের বিষযটি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ।
এদিকে, কেরেলায় বাংলাদেশি ওই তরুণীকে যৌন নির্যাতন ও ভিডিও ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের করেছেন মেয়েটির বাবা। প্রায় এক বছর ধরে নিখোঁজ থাকা মেয়েকে ভিডিও দেখে শনাক্ত করে মামলা দায়ের করেন তিনি। বৃহস্পতিবার (২৭ মে) রাতে রাজধানীর হাতিরঝিল থানায় মানবপাচার প্রতিরোধ দমন আইন ও পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেন মেয়েটির বাবা।



