বাংলাদেশ

সিলেটে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তদন্ত কমিটি গঠন

সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের হোস্টেলে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কলেজের গণিত বিভাগের প্রধান অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরীকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন-রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জীবন কৃষ্ণ (শ্রীকান্ত ছাত্রাবাসের হোস্টেল সুপার) ও অপর হোস্টেল সুপার জামাল উদ্দিন। কমিটিকে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

একইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে কলেজের প্রধান ফটকের দারোয়ান রাসেল মিয়া ও চৌকিদার সবুজ আহমদ রুহানকে সাসপেন্ড করা হয়েছে।

গতকাল শুক্রবার সিলেটের এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। রাত সাড়ে ৯টার দিকে টিলাগড় এলাকার কলেজটির ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Back to top button