বাংলাদেশ
সিলেটের সাবেক মেয়র কামরান করোনায় আক্রান্ত

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (৫ জুন) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ আসে।
শুক্রবার রাতে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান জানান, গত বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করা হয়। শুক্রাবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি নগরীর ছড়ারপারে নিজের বাসায় আইসোলেশনে আছেন। তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।
এদিকে, গত ২৮ মে কামরানের স্ত্রী আসমা কামরানের নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজেটিভ আসে।



