বাংলাদেশ

করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন জামালপুরের ৪০ জন

করোনায় আক্রান্ত শীর্ষ দশ জেলার মধ্যে থাকা জামালপুরের মোট ৪০ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জেলাটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১০৩ জন। এদের মধ্যে ৬ জন  আগেই সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে গেছেন।  শুক্রবার ৩৪ জনসহ মোট ৪০ জন সুস্থ হয়েছেন এ পর্যন্ত । এদের মধ্যে ৬ জন চিকিৎসক, ৩ জন নার্স এবং  ৪ জন অন্যান্য স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

শুক্রবার (৮ মে) বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পাট প্রতিমন্ত্রী মির্জা আজম সুস্থদের ফুল দিয়ে অভিনন্দন জানান।

মির্জা আজম এক ভিডিও বার্তায় বলেন, স্বাস্থ্যকর্মীদের ত্যাগ আর অসীম সাহসিকতার জন্যই আজ এতোগুলো রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। এজন্য জেলা স্বাস্থ্য বিভাগ ও মেডিক্যাল কলেজের সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই। সরকার থেকে যদি স্বাস্থ্যকর্মীদের কোনো খেতাব বা পুরস্কার দেওয়া হয় জামালপুরের স্বাস্থ্য বিভাগে নিয়োজিতদের জন্যও তা দাবি করবো।

তিনি বলেন, আমরা মানুষরা মানুষ হত্যায় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছি। আমরা অনেক পাপ করে ফেলেছি। হয়তো আল্লাহ পরীক্ষা করার জন্যই এ অদেখা শত্রুকে পাঠিয়েছেন। উন্নত বিশ্বও আজকে হতাশায় ভুগছে।

জামালপুরে আক্রান্তদের শেখ হাসিনা মেডিক্যাল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button