বাংলাদেশ

সিনোফার্মের টিকা তৈরির অনুমতি এখনো কোনো প্রতিষ্ঠানকে দেয়া হয়নি

চীনের সিনোফার্মের কোভিড-১৯ টিকা উৎপাদনের জন্য দেশীয় প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসকে অনুমতি দেয়া হয়েছে বলে যে খবর ছড়িয়ে পড়েছে তা সঠিক নয় বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।

রোববার (১৬ মে) রাতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চীনের সিনোফার্ম করোনা টিকা দেশে উৎপাদনে ঔষধ প্রশাসন অধিদপ্তর এখনো কাউকে কোনো অনুমোদন দেয়নি।

এর আগে দেশীয় ওষুধ উৎপাদক প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসকে চীনের সিনোফার্মের টিকা উৎপাদনের অনুমোদন দেয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়ায়।

 

Related Articles

Leave a Reply

Back to top button