অন্য খবর

সিনেমা দেখে মিমকে স্বর্ণের ব্রেসলেট উপহার দিলেন দর্শক!

বিশ্বের ১৮৪ প্রেক্ষাগৃহে শুক্রবার (২২ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। এদিন সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করে টিম ‘অন্তর্জাল’।

সেখানে হাজির হন এর নির্মাতা, প্রযোজক ও শিল্পী-কুশলীরা।

এই সিনেমায় মুগ্ধ হয়ে এর অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে স্বর্ণের ব্রেসলেট উপহার দিয়েছেন একজন দর্শক। যা নায়িকা নিজেই জানান বিশেষ আয়োজনে।

মিমের ভাষ্য, সিনেমাটি নিয়ে সকাল থেকে বেশ ভালো রেসপন্স পাচ্ছি। যারাই সিনেমাটি দেখেছেন; তারাই টেক্সট করছেন, ফোন দিচ্ছেন, ভালো লাগার কথা বলছেন। দর্শকদের মুখ থেকে এমনটি শুনে দারুণ লাগবে।

নিজের হাত দেখিয়ে মিম বলেন, কিছুক্ষণ আগে একজন দর্শক সিনেমাটা দেখে, তিনি তার হাতের এই গোল্ডের ব্রেসলেটটি আমাকে উপহার দিয়েছেন।

প্রায় ৬ কোটি টাকা বাজেটে নির্মিত ‘অন্তর্জাল’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, কিটো ভাই, অমিত সিনহাসহ অনেকে। সরকারের আইসিটি ডিভিশনের অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওজ ও স্পেলবাউন্ড লিও বার্নেট।

Related Articles

Leave a Reply

Back to top button