সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৯; ১৬ মরদেহ হস্তান্তর

রাজধানীর সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত দুই শতাধিক।
ইতিমধ্যে পর্যন্ত ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিস্ফোরণের পর ভবনটি থেকে ৪০ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এদিকে উদ্ধার কার্যক্রম ও আহতদের দ্রুত চিকিৎসাসেবা দিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশেষ প্রশিক্ষিত ইউনিট আনসার গার্ড ব্যাটালিয়নের (এজিবি) একটি প্লাটুন মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ৫০ হাজার, গুরুতর আহতদের পরিবারকে ২৫ হাজার ও সামান্য আহতদের পরিবারকে ১৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে গুলিস্তানের সিদ্দিক বাজারের নর্থ-সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ের ক্যাফে কুইন ভবনের সাত তলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অজ্ঞাতনামাসহ ১৮ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা শতাধিক।



