বাংলাদেশ

সিটি করপোরেশনে মডার্না, জেলা-উপজেলায় দেওয়া হবে সিনোফার্মের টিকা

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মডার্না ও সিনোফার্মের টিকা দিয়ে আবারো গণটিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। আগামী বৃহস্পতিবার থেকে নিবন্ধন শুরু।

সোমবার কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক গণমাধ্যমকে বলেন, ১২টি সিটি করপোরেশন এলাকায় দেয়া হবে মডার্নার টিকা এবং উপজেলায় দেয়া হবে সিনোফার্মের টিকা।

তিনি আরো জানান, কমিটি সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র থেকে আসা কোভ্যাক্স সুবিধায় পাওয়া মডার্নার টিকা দেওয়া হবে দেশের ১২ সিটি করপোরেশন এলাকায়, আর চীন থেকে কেনা সিনোফার্ম দেওয়া হবে জেলা ও উপজেলা পর্যায়ে।

এদিকে, এর আগে সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানান, টিকা দেয়ার বয়সসীমা ৪০ থেকে কমিয়ে ৩৫ করার পাশাপাশি শিগগিরই গণটিকাদান কর্মসূচির অনলাইন নিবন্ধন শুরু হবে।

টিকা সংকটের কারণে গেল ২ মে থেকে গণটিকাদানের অনলাইন নিবন্ধন বন্ধ ঘোষণা করে সরকার। সে অনুযায়ী দুই মাস ৭দিন পর ফের শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি।

Related Articles

Leave a Reply

Back to top button