বাংলাদেশ

সিআইডি প্রধান হলেন মোহাম্মদ আলী মিয়া

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৬ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

মোহাম্মদ আলী মিয়া ১৯৯৫ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন।

মোহাম্মদ আলী মিয়া ব্যারিস্টার মাহবুবুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।

Related Articles

Leave a Reply

Back to top button