বাংলাদেশ

সাড়ে সাত মাস পর এলো সিরামের চুক্তির ১০ লাখ টিকা

ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত ক‌রোনার ১০ লাখ ডোজ কোভিশিল্ড টিকা ঢাকায় এসে পৌঁছে‌ছে।

টিকার চালানটি শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

স্বাস্থ্য অধিদফতর ও বিমানবন্দরের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ( কোভিশিল্ড ) টিকার তিন কোটি ডোজ কিনতে চুক্তি করেছিল সরকার। কিন্তু ৭০ লাখ ডোজ আসার পর ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়, ফলে আর চালান আসেনি।

চলতি বছরের ২৫ জানুয়ারি ভারত থেকে কেনা টিকার ৫০ লাখের প্রথম চালান আসে। ২৩ ফেব্রুয়ারি আসে দ্বিতীয় চালান।

Related Articles

Leave a Reply

Back to top button