বাংলাদেশ

সাড়ে পাঁচ ঘণ্টায় ৪৬ কিলোমিটার সাঁতার কাটলেন রাব্বী

মাত্র ৫ ঘণ্টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড সময় নিয়ে, তিস্তা নদীতে টানা ৪৬ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছে ১৪ বছরের রাব্বী রহমান।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল নয়টায় লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে রংপুর জেলা প্রশাসন। মুজিববর্ষ উপলক্ষে তিস্তায় এই সাঁতারের আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার ১৫ জন দক্ষ নারী-পুরুষ সাঁতারু অংশ নেন।

সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত তিস্তা ব্যারেজ থেকে ৪৬ কিলোমিটার পাড়ি দিয়ে গঙ্গাচড়া শেখ হাসিনা তিস্তা সেতুর মহিপুরপ্রান্তে এসে পৌঁছায় সাঁতারুরা।

এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী রাব্বী রহমান, এর আগে গত বছর বাংলা চ্যানেল পাড়ি দিয়ে ৪০ জনের মধ্যে প্রথম হয়েছিল রাব্বি। তার বাবা আলানুর রহমান একজন সাঁতার প্রশিক্ষক।

আর এ সাঁতারে ৫ ঘণ্টা ৫৫ মিনিট ৫০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন সাইফুল ইসলাম। তার বাড়ি বরগুনা জেলায়। ৬ ঘণ্টা ১ মিনিট ৩৬ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন মিতু আক্তার। মিতু আক্তারের বয়স মাত্র ১৯ বছর। তার বাড়িও বগুড়া জেলায়। তিনি অনার্সের শিক্ষার্থী। তার বাবার নাম জহুরুল হক। এই সাঁতার প্রতিযেগিতা উপভোগ করেন তিস্তার দুই পাড়ের হাজার হাজার মানুষ।

পরে প্রতিযোগিতার সমাপণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক রসিক) আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসিব আহসান।

Related Articles

Leave a Reply

Back to top button