বাংলাদেশ

সার্চ কমিটির সুপারিশ করা নাম জানা যাবে মঙ্গলবার

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, নতুন নির্বাচন কমিশন গঠনে, সার্চ কমিটি কাদের নাম প্রস্তাব করবে তা মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কমিটির বৈঠকের পর জানা যাবে।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির তৃতীয় দফার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সচিব বলেন, মঙ্গলবার বিকেল ৪টায় কমিটির বৈঠক শুরু হবে।

তিনি বলেন, এখন পর্যন্ত ৩২৯ জনের নাম আমরা পেয়েছি। নিবন্ধিত রাজনৈতিক দলগুলো থেকে ১৩৬ জনের, পেশাজীবীদের থেকে ৪০ জনের, ব্যক্তিগত পর্যায় থেকে এসেছে ৯৯ জনের, ব্যক্তিগত পর্যায়ের সরাসরি প্রস্তাব, নিজে নিজেকে ৩৪ এবং মতবিনিময় সভায় পেয়েছি ২০ জনের নাম।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে নামগুলো দেওয়ার কোথাও বলেন মন্ত্রিপরিষদ সচিব।

এর আগে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির তৃতীয় দফার বৈঠক শুরু হয়। বৈঠকে আমন্ত্রণ পাওয়া ২৩ বিশিষ্টজনের মধ্যে ১৮ জন উপস্থিত ছিলেন।

গত ৫ জানুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুসারে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ।

সার্চ কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে।

আগামীকাল ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ।

Related Articles

Leave a Reply

Back to top button