বাংলাদেশ

সাবেক মন্ত্রী মাহবুবুর রহমান আর নেই

সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৭ মার্চ) ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানান, বাদ আছর অ্যাডভোকেট মাহবুবুর রহমানের জানাজা রাজধানীর বারিধারা মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

১৯৮৪ সালে এরশাদ সরকারের সময় ধর্মমন্ত্রী ও ১৯৮৬ সালে শিক্ষা মন্ত্রী ছিলেন মাহবুবুর রহমান। পরবর্তীতে তিনি ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ আসন (চাটখিল) থেকে বিএনপির সংসদ সদস্য ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button