বাংলাদেশ

সাবেক মন্ত্রী এটিএম গিয়াস উদ্দিন আর নেই

সাবেক মন্ত্রী ও শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ এটিএম গিয়াস উদ্দিন আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার রাত সাড়ে ১০টায় ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে এটিএম গিয়াস উদ্দিনের ভাতিজা উজ্জ্বল ব্যাপারী জানান, ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে গতকাল রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। তার জানাজার ব্যাপারে এখনো কোনও সিদ্ধান্ত হয়নি।

এটিএম গিয়াস উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button