বাংলাদেশ
সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার

রাজধানী থেকে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, সেগুনবাগিচার বাসা থেকে ডিবির একটি দল তাকে গ্রেফতার করেছে। যাত্রাবাড়ী থানায় করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।
ডিবি কর্মকর্তারা জানান, সোমবার (১৬ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।



