বাংলাদেশ

মা হারালেন প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের মা মাজেদা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার রাত ১১টা ৫৩ মিনিটে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি পাঁচ পুত্র ও দুই কন্যা সন্তানের গর্বিত মাতা। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি তার সন্তানদের উচ্চশিক্ষা ও মৌলিক ইসলামী শিক্ষায় শিক্ষিত করেছেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম তার মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া কামনা করেছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার তারাবুনিয়া ঈদগাহ মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Back to top button