স্পোর্টেইনমেন্ট

সাকিবের পর এবার বোমা ফাটালেন মাশরাফি!

ক্রিকেট অঙ্গনে সাকিব আল হাসানের পর বিসিবির কর্তা ব্যক্তিদের নিয়ে কথা বললেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তোজা।

দেশের বেসরকারি টিভি চ্যানেল ‘একাত্তর টিভি’র সঙ্গে আড্ডায় অংশ নিয়ে মাশরাফির দেয়া সাক্ষাতকারের প্রোমো ভিডিও প্রকাশ হয়েছে। ওই ভিডিওতে ম্যাশ তার অবসরে যাওয়া, ফিটনেস ও বোর্ডের বিভিন্ন বিষয়ে সোজাসাপ্টা কথা বলেছেন।

মাশরাফি বলেছেন, ‘দেশের ক্রিকেট নিয়ে যে মানুষগুলো এখন কথা বলছে, ওদের অবদান কী?’

অবদানগুলো যদি আমি তুলে ধরি সেটা তো খারাপ হয়ে যাবে। একটা ওয়ার্ল্ডকাপে ৫০ জন যাচ্ছেন। মাশরাফির চৌদ্দগোষ্ঠী উদ্ধার করেছেন, কিন্তু কেউ কি নিজের টাকায় গেছে নাকি, একটু শোনেন তো।’

‘ফিটনেস ইস্যুতে মাশরাফিকে হয়তোবা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রাখা হবে না’- বিসিবি সভাপতির এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ওই সাক্ষাতকারে মাশরাফি বলেন, ‘ডেটাগুলো একটু বের করে দেখেন, আমার একটা ফিটনেস টেস্ট ফেল আছে কিনা। আমি তো এগুলো ক্যামেরার সামনে এসে বলি নাই। আমাকে বাদ দেয়ার সময় কোনও আলোচনাই আমার সঙ্গে করা হয়নি। অথচ বিসিবি বলছে- ‘আলোচনা হয়েছে’।’

সাকিবের পর মাশরাফির এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় নতুন করে নড়েচড়ে বসেছে দেশের ক্রিকেটাঙ্গন ও ক্রিকেটপ্রেমীরা।

Related Articles

Leave a Reply

Back to top button