বাংলাদেশ

সাঈদী’র জানাজায় লাখো মানুষের ঢল

আলোচিত ইসলামী বক্তা ও কসবা আড়াইবাড়ি আলিয়া মাদরাসার অধ্যক্ষ, গোলাম সারোয়ার সাঈদীর জানাজায় অংশ নেয় লাখো মানুষ।

শনিবার (২১ নভেম্বর) বাদ আসর কসবার আড়াইবাড়ি মূল দরবার শরিফে গোলাম সারোয়ার সাঈদীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের বড় ছেলে হাফেজ আব্দুস সোবহান।

জানাজা শেষে আড়াইবাড়ি মাদরাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে গোলাম সারোয়ার সাঈদীকে দাফন করা হয়।

এরআগে আজ (২১ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে গোলাম সারোয়ার সাঈদী রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ৫২ বছর।

Related Articles

Leave a Reply

Back to top button