সাংবাদিক রোজিনা ইসলামের মামলার বাদীর দফতর বদল

সরকারি নথি সরানোর অভিযোগে, দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী মো. শিব্বির আহমেদ ওসমানীর দফতর বদল করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কথা জানানো হয়েছে।
আদেশেবলা হয়, শিব্বির আহমেদ ওসমানীকে জনস্বাস্থ্য-১ অধিশাখা থেকে জনস্বাস্থ্য-২ অধিশাখায় বদলি করা হয়েছে। একই অফিস আদেশে আরও পাঁচ জনকে দফতর বদলির কথা জানানো হয়।
মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আক্তার জাহানের সই করা অফিস আদেশটি মঙ্গলবার জারি করা হলেও তাতে তারিখ দেওয়া হয়েছে সোমবারের (১৭ মে)।
প্রসঙ্গত, সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে রোজিনা ইসলামকে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রাখার পর ওই দিন রাতে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী নথি সরানোর অভিযোগে রাতেই তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারা ও পেনাল কোডের ৩৭৯ ও ৪১১ ধারায় মামলা দায়ের করে



