বাংলাদেশ

সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব ও প্রবীণ সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক,এমপি এবং পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম,এমপি।

প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী আজ পৃথক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, সাংবাদিক ফারুক কাজী আজ (০৩ জুলাই) শুক্রবার আনুমানিক সকাল আটটার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button