বিশ্ব

ভারতে কোভিড হাসপাতালের আগুনে নিহত ৪

ভারতের মহারাষ্ট্র রাজ্যে কোভিড হাসপাতালের আইসিইউ ইউনিটে আগুন লেগে চারজন মারা গেছেন। এ ঘটনায় দগ্ধ আরও দুজনের অবস্থাও আশঙ্কাজনক। খবর এনডিটিভি।

শুক্রবার (৯ এপ্রিল) রাত ৮টার দিকে রাজ্যের নাগপুরের একটি হাসপাতালে এই আগুন লাগে।

নাগপুর পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, ঘটনার পর হাসপাতালে চিকিত্সাধীন ২৭ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালে চারটি লাশ পাওয়া গেছে। এছাড়া আরও দুই রোগীর অবস্থা আশঙ্কাজনক।

নাগপুর মিউনিসিপ্যাল করপোরেশনের ফায়ার সার্ভিসের প্রধান রাজেন্দ্র উখ ধারণা করছেন, এসি (শীততাপ নিয়ন্ত্রক) বিস্ফোরণ থেকেই আগুন লেগেছে।

নাগপুরের কোভিড ওই হাসপাতালটিতে ৩০ শয্যা বিশিষ্ট সুবিধা রয়েছে; যার মধ্যে ১৫টি ছিল নিবিড় পরিচর্যা ইউনিটের বিছানা।

Related Articles

Leave a Reply

Back to top button