বাংলাদেশ

সশরীরে পায়রা সেতু দেখতে যাওয়ার আকাঙ্ক্ষার কথা জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যদি একটু ব্রিজটার ওপর হাঁটতে পারতাম। তবে সত্যি খুব ভালো লাগতো।

সশরীরে পায়রা সেতু দেখতে যাওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আজকে ডিজিটাল বাংলাদেশ বলেই আপনাদের সঙ্গে গণভবনে বসেও কথা বলতে পারছি, মিলিত হতে পারছি। তবে এটা ঠিক যে আমি যদি সেখানে উপস্থিত থাকতে পারতাম, পায়রা সেতুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে যেতে পারতাম বা সেতুতে নেমে যদি একটু দাঁড়াতে পারতাম, পায়রা নদীটা দেখতে পারতাম। ’ যে নদীতে আমি সব সময় স্পিডবোটে চড়েছি সেই নদীর ওপরের ব্রিজে যদি হাঁটতে পারতাম। তবে সত্যি খুব ভালো লাগতো। ’

করোনা পরিস্থিতির কারণে যেতে না পারায় দুঃখ প্রকাশ করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার কারণে আসলে এক প্রকার বন্দি জীবন, সেজন্য আর পায়রা সেতুতে সশরীরে যাওয়া হলো না । তবে আমার আকাঙ্ক্ষা আছে একদিন গাড়ি চালিয়ে সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিসম্পন্ন, দৃষ্টিনন্দন এ নতুন সেতুটা দেখতে যাবো অবশ্যই। ’

উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন প্রান্তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রমুখ

Related Articles

Leave a Reply

Back to top button