বাংলাদেশ

সরকারি খরচে দেশে ফিরতে অনঢ় ভিয়েতনামে আটকেপড়া ১৭ বাংলাদেশি

ভিয়েতনামে আটকেপড়া ১৭ প্রবাসী বাংলাদেশিকে নেতিবাচক কর্মকাণ্ড করতে মানা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর এই ১৭ প্রবাসী বাংলাদেশি সরকারি খরচে দেশে ফিরতে এক দফা দাবিতে অনড় রয়েছেন।

বুধবার (২২ জুলাই) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকার বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারি মোকাবিলায় প্রবাসীদের বিষয়ে সচেতন থাকলেও তাদের নেতিবাচক কার্যক্রম বাংলাদেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকারক। সরকার বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বিদ্যমান সম্পর্ক নষ্ট করার যাবতীয় নেতিবাচক পদক্ষেপকে নিরুৎসাহিত করে।

সরকার বিদেশে প্রবাসী শ্রমিকদের অধিকার বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করে। হ্যানয়ে বাংলাদেশ মিশন বাংলাদেশ ও ভিয়েতনামের আইনি কাঠামোর মধ্যে বাংলাদেশি নাগরিকদের সহায়তা করে আসছে।

বর্তমানে ভিয়েতনামে অবস্থানরত শ্রমিকদের একাংশের কার্যক্রম সম্পর্কে কিছু মিডিয়া রিপোর্ট এবং সোশ্যাল মিডিয়ার বিষয়বস্তুর প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

প্রসঙ্গত, ২৫ মার্চ থেকে সমস্ত আন্তর্জাতিক ফ্লাইট ভিয়েতনামে স্থগিত রয়েছে। কিছু আটকেপড়া বাংলাদেশি নাগরিক ৩ জুলাই থেকে বাংলাদেশ সরকারের ব্যয়ে দেশে ফিরতে ফ্লাইট ভাড়ার দারি করছেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু বিদেশি টিভি চ্যানেলের সহায়তায় এ ইস্যুতে নেতিবাচক প্রচারে জড়িত। ফিরতে চাওয়া দূতাবাসের সামনে বসে থাকা ১৭ জনের দলটির সঙ্গে দূতাবাসের কর্মকর্তা এবং ভিয়েতনাম কর্তৃপক্ষ কথা বলেছে। ভিয়েতনামের পক্ষ থেকে দূতাবাসকে অবহিত করা হয়েছে দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় হো চি মিন সিটি পুলিশ, বিন ডুং পুলিশ এবং ভুং তৌ পুলিশকে দালালদের বিষয়ে তদন্ত করতে এবং বিদেশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে। ভিয়েতনাম পুলিশ জানিয়েছে তারা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে কাজ করছে। ভিয়েতনাম সরকার নিয়োগকর্তার সঙ্গে আলোচনা করে ১৭ জনকে কাজে যোগ দিতে বলেছে। কিন্তু অজানা কারণে তারা সহযোগিতা করছে না। তারা সরকারি ব্যয়ে বাংলাদেশে ফিরতে এক দফা দাবিতে অনড় রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button