বিশ্ব

‘সম্পদ ও ক্ষমতালোভীদের’ প্রতি পোপের নিন্দা

‘ধন-সম্পদ ও ক্ষমতালোভী মানুষদের’ প্রতি নিন্দা জানিয়েছেন বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।তিনি বলেছেন, মানুষের সম্পদ ও ক্ষমতার ক্ষুধা তার পরিবার এবং প্রতিবেশীকেও গ্রাস করে।

শনিবার (২৫ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় উপাসকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় পোপ ফ্রান্সিস এসব কথা বলেন।

এদিন সন্ধ্যায় হুইল চেয়ারে করে চার্চে প্রবেশ করেন ৮৬ বছর বয়সী পোপ ফ্রান্সিস। খবর বিবিসি।

যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমরা অনেক যুদ্ধ দেখেছি। আমি যুদ্ধ, দারিদ্র্য ও অবিচারের স্বীকার হওয়া শিশুদের সবার উপরে মনে করি। ’

‘আমরা কত যুদ্ধ দেখেছি! এসব যুদ্ধের প্রধান ভুক্তভোগী ছিল দুর্বলরাই। ’

রোমান ক্যাথলিকদের এই নেতা বলেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে যে গুরুতর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি নিয়ে আমি গভীরভাবে দুঃখিত। এটি এমন পর্যায় পর্যন্ত পারমাণবিক (পরিস্থিতি তৈরির) ঝুঁকি বৃদ্ধি করে, যে তাতে শঙ্কা হয় তা বিশ্ব জুড়ে অনিয়ন্ত্রণযোগ্য ও বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে। ’

Related Articles

Leave a Reply

Back to top button