বিশ্ব

ভারত থেকে ৪১ কূটনীতিককে প্রত্যাহার করেছে কানাডা

খালিস্তানপন্থি নেতা হরদিপ সিং নিজার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত থেকে ৪১ জন কূটনীতিককে প্রত্যাহার করছে কানাডা। তবে ভারত আগেই জানিয়ে দিয়েছিল, শুক্রবারের (২০ অক্টোবর) মধ্যে তাদের সরিয়ে নিয়ে যেতে হবে।
গেল জুন মাসে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে খুন হন খালিস্তানপন্থি নেতা হরদীপ সিংহ নিজ্জর। এই হত্যায় ভারতের গোয়েন্দা সংস্থা সরাসরি জড়িত বলে অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ অভিযোগকে কেন্দ্র করে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে।
দুই দেশ থেকেই একে অপরের শীর্ষ কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী স্পষ্টভাবে বলে দিয়েছিলেন, কানাডায় ভারতের যে সংখ্যক কূটনীতিক রয়েছেন, নয়াদিল্লিতে কানাডার কূটনীতিকদের সংখ্যা তার চেয়ে অনেকটাই বেশি। দুই দেশের মধ্যে সমতা রাখার জন্যই এই নির্দেশনা দেয়া হয়।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, কানাডার ২১ জন কূটনীতিক ও তাদের পরিবার ছাড়া বাকি কূটনীতিকদের প্রত্যাহার করেছে অটোয়া। আমরা ভারত থেকে তাদের নিরাপদে সরিয়ে নিয়ে এসেছি।

Related Articles

Leave a Reply

Back to top button