বাংলাদেশ

শিশু নির্যাতনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে যে কোন ধরনের শিশু নির্যাতনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া বিষয়ে সরকার সতর্ক রয়েছে ।

সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২০ এর উদ্বোধন কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়াল এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অংশ নেন।

তিনি বলেন, ‘আমরা শিশুদের সুরক্ষা নিশ্চিত কেরতে পদেক্ষেপ নিচ্ছি। যে কোনা ধরনের শিশু নির্যাতনের বিরুদ্ধে যাতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া যায় আমরা সে বিষয়ে বিশেষ মনোযোগ দিচ্ছি।’

বলেন, সরকার চায় শিশুরা নিরাপদ ও সুরক্ষিত থাকুক, সুন্দর জীবন হোক এবং ভালো মানুষ হয়ে উঠুক। এই আমাদের লক্ষ্য। ১৯৭৫ সালের ১৫ আগস্টের নৃশংসতার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ যে কোন শিশু মৃত্যু আমাকে সাংঘাতিকভাবে নাড়া দেয়। সেই আমাদের দেশে ঘটুক বা বিদেশে। এ ধরনের প্রতিটি ঘটনা আমাকে কষ্ট দেয়।

প্রধানমন্ত্রী বলেন, তিনি চান এই পৃথিবী শিশুদের জন্য একটি নির্ভরযোগ্য, বাসযোগ্য এবং শান্তিপূর্ণ জায়গা হোক, যেখানে তাদের প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যত হবে।

Related Articles

Leave a Reply

Back to top button