বিশ্ব

নিজের মহাকাশ ভ্রমণের স্বপ্ন পূরণ করলেন বেজোস

বিশ্বের শীর্ষধনী জেফ বেজোসের মহাকাশচারী হওয়ার স্বপ্ন অবশেষে পূরণ হলো। খবর: বিবিসির।

ভাইসহ আরও তিনজনকে নিয়ে, মঙ্গলবার নিজের প্রতিষ্ঠানের তৈরি মহাকাশযান ‘নিউ শেফার্ড’-এ চড়ে মহাকাশ ভ্রমণ করে এসেছেন তিনি।

বিবিসির খবর অনুসারে, মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১২ মিনিটে টেক্সাসের ভ্যান হর্নের কাছাকাছি একটি বেসরকারি উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশযানে করে যাত্রা শুরু করেন জেফ বেজোস, তার ভাই মার্ক বেজোস, ৮২ বছর বয়সী ওয়ালি ফাঙ্ক এবং ১৮ বছর বয়সী শিক্ষার্থী অলিভার ডিমেন। এর ঠিক ১১ মিনিট পরেই প্যারাসুটের সাহায্যে পশ্চিম টেক্সাসের মরুভূমিতে নেমে আসেন তারা।

ক্যাপসুলটি মাটিতে নামার পরপরই বেজোস বলেন, ‘অ্যাস্ট্রোনট বেজোস: সবচেয়ে সেরা দিন!’

এদিকে, শুধু মনোরম দৃশ্য উপভোগই নয়, এদিন মহাকাশ ভ্রমণের ইতিহাসও নতুন করে লিখেছেন অভিযাত্রীরা। বেজোসের সফরসঙ্গী ওয়ালি ফাঙ্ক এখন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী মহাকাশচারী এবং অলিভার হলেন সর্বকনিষ্ঠ মহাকাশচারী।

Related Articles

Leave a Reply

Back to top button